Logo

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ১৭:০২
এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল
ছবি: সংগৃহীত

মিশরে শক্তিশালী ভূমিকম্পের পর এর কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মৃত সাগর এলাকায়। সোমবার (৩ আগস্ট) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয়। মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, সুয়েজ শহরের প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পর মিশরীয় রেড ক্রিসেন্ট ক্ষতিগ্রস্ত গভর্নরেটগুলোতে জরুরি সাড়া কার্যক্রম শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংস্থাটির পক্ষ থেকে বাসিন্দাদের সম্ভাব্য কাঠামোগত ক্ষতি হয়েছে এমন ভবন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, ইসরায়েলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পাঠানো সতর্কবার্তায় ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৯ উল্লেখ করা হয়। তবে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশটিতে নতুন কোনো ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়নি।

হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিনাই উপদ্বীপ এলাকায়।

বিজ্ঞাপন

সূত্র: জেরুজালেম পোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD