চার বছর পর প্রকাশ্যে অং সান সু চি, হাসিমুখের ছবি ঘিরে আলোচনা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি জীবিত ও সুস্থ আছেন—এমন ইঙ্গিত মিলেছে দীর্ঘদিন পর প্রকাশিত কয়েকটি ছবিতে। দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী নেপিদোতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
বিজ্ঞাপন
২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে অং সান সু চিকে আর জনসমক্ষে দেখা যায়নি। দীর্ঘ চার বছর পর তার ছবি প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মিয়ানমারের প্রেসিডেনশিয়াল প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো সোমবার (৩ আগস্ট) জানায়, অং সান সু চির সঙ্গে আইসিআরসির মিয়ানমার প্রতিনিধি আর্নো দ্য বাকের সাক্ষাৎ হয়েছে।
প্রকাশিত দুটি ছবিতে দেখা যায়, সু চি রেড ক্রসের প্রতিনিধির সঙ্গে করমর্দন করছেন। আরেকটি ছবিতে কাঠের প্যানেলযুক্ত একটি কক্ষে তাকে বসে কথা বলতে দেখা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে বৈঠকটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে কিংবা সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে আইসিআরসির মিয়ানমার কার্যালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সামরিক সরকারের প্রকাশিত আরও দুটি ছবিতে অং সান সু চিকে একটি গোলাপি রঙের জন্মদিনের কেক কাটতে দেখা গেছে। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে আন্টি সু, ১৯.৬.২০২৬’।
বিজ্ঞাপন
ছবিগুলো তার ৮১তম জন্মদিন উদ্যাপনের সময় তোলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে সু চিকে হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখালেও শুধু ছবি দেখে তার শারীরিক অবস্থা নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব নয়।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে। ওই সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
গত এপ্রিল মাসে প্রকাশিত সর্বশেষ সরকারি ছবিতে দেখা যায়, কারাগার থেকে সু চিকে গৃহবন্দি অবস্থায় নেওয়া হয়েছে। একটি বৌদ্ধ ধর্মীয় ছুটিকে কেন্দ্র করে সাধারণ ক্ষমার অংশ হিসেবে তার সাজাও কমানো হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সু চির ছোট ছেলে কিম অ্যারিস যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থি কর্মীরা দীর্ঘদিন ধরে অনলাইনে তার মা জীবিত ও সুস্থ আছেন—এমন প্রমাণ প্রকাশের দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি প্রকাশিত ছবিগুলো সেই দাবির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে বিরোধী জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র নে ফোন লাত বলেছেন, রেড ক্রসের সঙ্গে সু চির সাক্ষাৎকে মানবাধিকার বা গণতন্ত্র প্রতিষ্ঠায় বাস্তব পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই।
তার দাবি, অং সান সু চিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে এবং তাকে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে।
বিজ্ঞাপন
সূত্র: এপি








