Logo

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ আগস্ট, ২০২৬, ১৯:২৪
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পর উত্তর দ্বীপের পূর্ব উপকূলের বিস্তৃত এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভূমিকম্পটি অগভীর হওয়ায় এর পরবর্তী আফটারশক পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ভূমিকম্পের কারণে উপকূলীয় এলাকায় নতুন কোনো ঝুঁকি তৈরি হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসন ও ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থাগুলো ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD