Logo

ইরানের সঙ্গে নতুন করে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ১৪:৫৩
ইরানের সঙ্গে নতুন করে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার বিকেল থেকেই এ আলোচনা শুরু হতে পারে। ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণার পরই নতুন করে আলোচনার বিষয়টি সামনে এলো।

বিজ্ঞাপন

রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতি সম্পর্কে অবগত ছিল। তাদের সঙ্গে আলোচনা চলছে এবং সোমবার বিকেল থেকে তা শুরু হতে পারে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সম্ভাব্য চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।

তবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর কথা বলে আসছেন। কিন্তু এমন উদ্যোগের পরও বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা পুনরায় শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, পরিস্থিতি কীভাবে এগোয় তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে প্রস্তুত রয়েছে, তবে তিনি প্রাণহানি চান না।

ট্রাম্প আরও জানান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে ইরানে হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। তাদের ধারণা, কয়েকটি বিষয়ে সমঝোতার সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্পের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

তবে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের ভাষ্য, তেহরান যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার কোনো অনুরোধ জানায়নি। ট্রাম্পের বক্তব্যকে তারা ভিত্তিহীন দাবি হিসেবেও উল্লেখ করেছে।

ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার জানিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে সোমবার অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনার স্থান এবং এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD