Logo

ইসরায়েল শান্তি চায় না: তুরস্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ১৭:১৪
ইসরায়েল শান্তি চায় না: তুরস্ক
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলা প্রমাণ করে, দেশটির সরকার শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩ আগস্ট) এক সরকারি বিবৃতির বরাতে এ তথ্য জানানো হয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল লক্ষ্য ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু ধারাবাহিকভাবে এমন পদক্ষেপ নিচ্ছেন, যা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর আঞ্চলিক ভারসাম্যকে আরও নষ্ট করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান মধ্যস্থতা উদ্যোগও ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে তুরস্ক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ন্যাটো সদস্য তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের কথিত সম্প্রসারণবাদী নীতি ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের নতুন কেন্দ্রে পরিণত করার দিকে এগোচ্ছে।

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি পরিকল্পনা ঘোষণার পরও রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই তুরস্ক সরকারের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এই কঠোর প্রতিক্রিয়া জানানো হলো।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD