এবার মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত আলোচনা শুরু করতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ও কাতার। দুই দেশ নিজেদের বিশেষ দূত পাঠিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক হামলার হুমকি দেওয়ার পরপরই বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। বিশেষ করে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের ফোনালাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ওই আলোচনায় উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর পক্ষ থেকে সম্ভাব্য যুদ্ধের অনিশ্চিত ও ভয়াবহ পরিণতি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন।
বিজ্ঞাপন
সোমবার থেকে আলোচনা শুরুর কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি বৈঠকে বসছেন না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পক্ষ থেকে মধ্যস্থতাকারী প্রতিনিধি পাঠিয়ে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প বড় ধরনের সামরিক হামলার হুমকি দেওয়ার পর তা স্থগিত করায় বর্তমান পরিস্থিতিতে ইরান কিছুটা মনস্তাত্ত্বিক সুবিধাজনক অবস্থানে রয়েছে।
সূত্র: আল জাজিরা








