Logo

আমি হত্যার পক্ষে নই, তাই ইরানের সঙ্গে চুক্তি চাই: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ১৬:৩৪
আমি হত্যার পক্ষে নই, তাই ইরানের সঙ্গে চুক্তি চাই: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চুক্তির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতা হলে দেশটির বহু নিরপরাধ মানুষ প্রাণহানির ঝুঁকি থেকে রক্ষা পাবে এবং ব্যাপক ধ্বংসও এড়ানো সম্ভব হবে।

বিজ্ঞাপন

রবিবার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পরিস্থিতি কোন দিকে যায় তা দেখা হবে। তবে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যেকোনো সময় প্রস্তুত রয়েছে। ইরানের সঙ্গে চুক্তি করতে চান কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি অবশ্যই চুক্তির পক্ষে, কারণ তিনি মানুষ হত্যা করতে চান না। চুক্তি না হলে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প জানান, সোমবার (৩ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার থেকে ইরানে বিমান হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তিনি।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনার পরই অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এবারের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলের বিষয়টিও গুরুত্ব পাবে। তবে আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে এবং এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। সংঘাত শুরুর পর দুই দফা যুদ্ধবিরতি হলেও উত্তেজনা পুরোপুরি থামেনি। গত মে মাসে যুক্তরাষ্ট্র ওই অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেও সংঘাত অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববারের বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প এবার স্পষ্টভাবে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান তুলে ধরেছেন। তার বক্তব্যে ইরানের সঙ্গে চুক্তির মাধ্যমে সংঘাত ও প্রাণহানি এড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সূত্র: এএফপি ও গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD