অবস্থান ফাঁসের আশঙ্কায় অডিও বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

অডিও রেকর্ডিং বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান শনাক্ত করতে পারে—এমন আশঙ্কায় তার রেকর্ড করা বার্তাও প্রকাশ করা হচ্ছে না বলে দাবি করেছে দেশটির একটি সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
রবিবার ইরানের দৈনিক আল-মাশহারি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, একটি অডিও রেকর্ডিং বিশ্লেষণ করে বক্তার অবস্থান সম্পর্কে অন্তত পাঁচ ধরনের তথ্য বের করা সম্ভব।
প্রথমত, প্রতিটি কক্ষের নিজস্ব শব্দগত বৈশিষ্ট্য রয়েছে। রেকর্ডিংয়ের শব্দ বিশ্লেষণ করে বক্তা কী ধরনের কক্ষে ছিলেন, সে বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দ্বিতীয়ত, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণের মাধ্যমে রেকর্ডিংটি কখন তৈরি হয়েছে এবং সেটি কোন বিদ্যুৎ গ্রিডের আওতায় ধারণ করা হয়েছে, তা নির্ধারণ করা সম্ভব হতে পারে।
এ ছাড়া মাইক্রোফোন ও রেকর্ডিং ডিভাইস অডিওতে আলাদা প্রযুক্তিগত বৈশিষ্ট্য রেখে যায়। যেমন, মোবাইল ফোনের মাইক্রোফোন সাধারণত কম কম্পাঙ্কের শব্দ দুর্বল করে দেয়। আবার কম দামের যন্ত্রে নির্দিষ্ট ধরনের শব্দ বিকৃতি তৈরি হতে পারে। এসব বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ব্যবহৃত রেকর্ডিং ডিভাইস সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভেন্টিলেশন ব্যবস্থা, জেনারেটর, কুলিং সিস্টেম কিংবা আশপাশের অন্যান্য যন্ত্রপাতির শব্দও রেকর্ডিংয়ের স্থান শনাক্তে সহায়ক হতে পারে।
বিজ্ঞাপন
সবশেষে পত্রিকাটি দাবি করেছে, কণ্ঠস্বরের অনুরণন বিশ্লেষণের মাধ্যমেও বক্তার শ্বাস-প্রশ্বাসের ধরন, কথার মধ্যে বিরতি, শারীরিক অবস্থা, হৃদস্পন্দন এমনকি মানসিক চাপের মাত্রা সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে।
সূত্র: আল-মাশহারি








