চুক্তির আলোচনা চললেও ইরানে হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার আলোচনা চললেও দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বিজ্ঞাপন
সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য পেন্টাগন এখনো ‘সম্পূর্ণ প্রস্তুত’ অবস্থায় রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন, হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়েও একটি চুক্তি হতে পারে। তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সোমবার বিকেল থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
ট্রাম্প আরও জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধের পর তিনি শুক্রবার ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ তিনটি সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল বলে জানান তিনি।
তবে আলোচনা ও সম্ভাব্য চুক্তির কথা চললেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই—হেগসেথের বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে।
সূত্র: আল জাজিরা








