দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অঞ্চলটির বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার (২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন দূতাবাসগুলো অনলাইনে সতর্কবার্তা দিয়েছে। সম্ভাব্য আকস্মিক উত্তেজনা ও পরিস্থিতির অবনতি নিয়ে নাগরিকদের সতর্ক করেছে এসব দূতাবাস।
তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এমন বক্তব্যের পরই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।
ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষ্য, একপর্যায়ে ইরানও পরিস্থিতি আর সহ্য করতে না পারার কথা জানাতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানের ওপর আস্থা হারানোর কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, দেশটি বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং মিথ্যা তথ্য বা ভুল ব্যাখ্যা দেয়।
ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধের আশঙ্কা
বিজ্ঞাপন
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্সের সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এক সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সবসময় সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ কিংবা ভ্রমণে অন্যান্য প্রতিবন্ধকতা তৈরি হলে তা মোকাবিলার জন্য প্রস্তুতি রাখতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি বিমান সংস্থা স্বাভাবিক ফ্লাইট সূচি পুনরায় চালুর পরিকল্পনা স্থগিত করেছে। কিছু বিমান সংস্থা আবার নির্দিষ্ট রুটে ফ্লাইট চলাচল বন্ধ করেছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চলটি ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে অথবা পরিস্থিতির আরও অবনতি হলে সেই অনুযায়ী প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও ওই অঞ্চল হয়ে অন্য কোনো গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিমান সংস্থার সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করতেও বলা হয়েছে।
এদিকে, বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসগুলোও নিজ নিজ অবস্থান থেকে পৃথক সতর্কতা জারি করেছে। জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার সামরিক ঘাঁটিগুলোর আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রের অবস্থান আগে থেকেই জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল এবং ইরানের পরবর্তী পদক্ষেপ অনিশ্চিত হতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও থাকা মার্কিন দূতাবাসগুলো একই ধরনের সতর্কতা জারি করেছে।
সূত্র: এনডিটিভি








