সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে সতর্ক করলেন ইরানের আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেছেন তিনি।
বিজ্ঞাপন
ফোনালাপে আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইরানের ওপর কোনো ধরনের আগ্রাসন চালালে এর জবাব ‘সুনিশ্চিত ও বলিষ্ঠভাবে’ দেওয়া হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ যদি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় অংশ নেয়, তাহলে সংশ্লিষ্ট দেশগুলোর স্থাপনাও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার উদ্দেশ্যে দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে গত শুক্রবার নিজের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প।
এরপর থেকেই ইরানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশটির বক্তব্য, ইরানের জ্বালানি বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোর একই ধরনের স্থাপনায় পাল্টা হামলা চালানো হতে পারে।
সূত্র: আলজাজিরা








