কুয়েতে ভয়াবহ ড্রোন হামলা ইরানের, আকাশ থেকে পড়ছে ধ্বংসাবশেষ

কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ইরানের কয়েকটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (১ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুলআজিজ আল-ওতাইবি জানান, ভোর থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো শনাক্ত ও প্রতিহত করা হয়।
বিজ্ঞাপন
কুয়েতি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে উত্তরাঞ্চলের একটি সরকারি প্রতিষ্ঠান এবং বুবিয়ান দ্বীপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন বেসামরিক যানবাহনও ছিল।
ড্রোন ধ্বংস করার পর সেগুলোর খণ্ডিত অংশ বা ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কুয়েতের জেনারেল স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা যে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন, সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংস করার সময় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।
আঞ্চলিক উত্তেজনা ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে কুয়েতের সামরিক বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি পরবর্তী সরকারি আপডেটের দিকে সতর্ক নজর রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।








