Logo

ভারতে উটের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল সেনা কর্মকর্তার,আহত ২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ আগস্ট, ২০২৬, ১৩:৫০
ভারতে উটের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল সেনা কর্মকর্তার,আহত ২
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের জয়সালমীর শহরের কাছে উটের সঙ্গে একটি সামরিক বহরে ব্যবহৃত গাড়ির সংঘর্ষে মেজর পদমর্যাদার এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই সেনা কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গভীর রাতে জয়সালমীর শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে থাইয়াত সেনা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে, যখন তিন সেনা কর্মকর্তা তাদের সেনা স্টেশনে ফিরছিলেন। পুলিশ জানায়, মধ্যপ্রদেশের বাসিন্দা ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফের চালিত এসইউভি গাড়ির সামনে হঠাৎ একটি উট চলে এলে এ সংঘর্ষ ঘটে। ধাক্কার তীব্রতায় গাড়িটি চার থেকে পাঁচবার উল্টে যায় এবং প্রায় ১০০ মিটার পর্যন্ত পিছলে যায়।

দুর্ঘটনার পর দ্রুত তিনজনকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেজর আরিফকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এই কর্মকর্তা প্রায় এক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই দুর্ঘটনায় আহত লেফটেন্যান্ট আয়ুষ্মান এবং লেফটেন্যান্ট অভিনব রাঠোর বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD