Logo

ভয়াবহ বাস দুর্ঘটনায় আলজেরিয়ায় প্রাণ গেল ২৭ জনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ আগস্ট, ২০২৬, ১২:৫৩
ভয়াবহ বাস দুর্ঘটনায় আলজেরিয়ায় প্রাণ গেল ২৭ জনের
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই) রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এটি আলজেরিয়ার সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর একটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, বাসটি খাদে কাত হয়ে পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ ফেরকিউই জানান, রাস্তার একটি বিপজ্জনক বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তার ধারণা।

আরেক প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম বলেন, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তিনি কয়েকজন আহত যাত্রীকে খাদ থেকে তুলে আনেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ঘটনাস্থলে কয়েকজনকে মৃত এবং অনেককে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। কয়েকজনের শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনেকের গুরুতর আঘাত ছিল।

এদিকে দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD