Logo

ইরান আর সহ্য করতে না পারা পর্যন্ত হামলা চলবে, কঠোর বার্তা ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ আগস্ট, ২০২৬, ১৩:০৫
ইরান আর সহ্য করতে না পারা পর্যন্ত হামলা চলবে, কঠোর বার্তা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যতক্ষণ পর্যন্ত এই হামলা সহ্য করার সক্ষমতা হারিয়ে না ফেলে, ততক্ষণ যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ এখনো রয়েছে। তবে তেহরানের প্রতি তার আস্থা কমে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সাম্প্রতিক বিমান হামলায় ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, এমন একটি সময় আসবে, যখন ইরান বুঝতে পারবে যে তারা আর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলা সহ্য করার অবস্থায় নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, অঞ্চলে চলমান মার্কিন সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সামুদ্রিক পরিবহন সংস্থা।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বর্তমানে আটকে থাকা জাহাজগুলোর চলাচলের আবেদন দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD