Logo

‘চুক্তি নয়তো আত্মসমর্পণ’, ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট, ২০২৬, ২০:০৩
‘চুক্তি নয়তো আত্মসমর্পণ’, ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানকে আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানো অথবা পূর্ণ আত্মসমর্পণের পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার বিষয়টি অস্বীকার করায় তেহরানের অবস্থানের সমালোচনা করে তিনি এ সতর্কবার্তা দেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান একদিকে আলোচনার জন্য আগ্রহ দেখালেও প্রকাশ্যে তা অস্বীকার করছে। তার ভাষ্য, ইরান স্বীকার করুক বা না করুক, দেশটির তৈরি করা দীর্ঘদিনের সংকটের সমাধান নিয়ে আলোচনা চলছে।

আন্তর্জাতিক নৌ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি ইরানের নিয়ন্ত্রণের দাবি নাকচ করে বলেন, প্রণালিটি মার্কিন নৌবাহিনী ও তাদের শক্ত অবস্থানের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্প আরও বলেন, চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণের কোনো একটি পথ বেছে নেওয়া না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো কিছুই ইরানে পৌঁছাতে পারবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর এক দিন আগে ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলা স্থগিতের কথা জানিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় সহযোগীদের অনুরোধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা হিসেবে পরিকল্পিত ওই সামরিক অভিযান পিছিয়ে দেওয়া হয়েছে।

ট্রাম্পের দাবি, সোমবার বিকেল থেকে ইরানের সঙ্গে সমঝোতার আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে ওই আলোচনায় কারা অংশ নেবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিজ্ঞাপন

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা থাকার কথা সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার জানান, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো বৈঠক হচ্ছে না।

তিনি বলেন, ইরানের আলোচনা কেবল ওমানের সঙ্গে চলছে। আর সেই আলোচনার বিষয়ও সীমিত—হরমুজ প্রণালিতে সাময়িকভাবে নিরাপদ নৌপথ নির্ধারণ করা।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD