রক্তপাত পছন্দ করি না আমি, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে সংকট সমাধানের পক্ষে অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মানুষের প্রাণহানি চান না; বরং একটি সমঝোতায় পৌঁছানোই তার অগ্রাধিকার।
বিজ্ঞাপন
রবিবার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং ইরানের সঙ্গে আসন্ন আলোচনার প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ মধ্যস্থতায় আলোচনা শুরুর কথা রয়েছে। ট্রাম্প বলেন, যুদ্ধ শুরু হলে ইরানের জন্য তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের পক্ষ থেকে যোগাযোগ আসার পর চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে আপাতত সামরিক অভিযান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সম্ভাব্য চুক্তির সঙ্গে হরমুজ প্রণালির সম্পূর্ণ উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিরস্ত্রীকরণের অগ্রগতিকে যুক্ত করেছেন ট্রাম্প। তবে আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি তিনি।
ট্রাম্প একই সঙ্গে জানিয়েছেন, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে প্রয়োজন অনুযায়ী সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। অর্থাৎ আলোচনার পথকে অগ্রাধিকার দিলেও সামরিক বিকল্প পুরোপুরি বাদ দিচ্ছে না ওয়াশিংটন।
আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে চলমান বিধিনিষেধ প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রেক্ষাপটেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ








