Logo

হরমুজ প্রণালিতে একক নৌপথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট, ২০২৬, ১৬:৩৯
হরমুজ প্রণালিতে একক নৌপথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চলছে—এমন দাবি দৃঢ়ভাবে নাকচ করলেও হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। একই সময়ে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির মধ্যেও কাতার ও পাকিস্তানের মতো আঞ্চলিক দেশগুলো নেপথ্যে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থায়ী কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ও ওমানের নিজস্ব নৌপথের জন্য একটি সাময়িক অভিন্ন পথ চালুর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এই সাময়িক নৌপথ চালু হলে তা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থা তৈরির প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা এই মুহূর্তে হচ্ছে না বলে স্পষ্ট করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

বিজ্ঞাপন

কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক প্রস্তুতিও অব্যাহত রেখেছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, যেকোনো ধরনের হুমকি বা আক্রমণের জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।

অন্যদিকে হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

এদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ নেপথ্যে যোগাযোগ ও মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD