Logo

আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট, ২০২৬, ১৫:০৩
আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
ছবি: সংগৃহীত

ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর দেশটির ভূখণ্ডে সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেছে ইরান। সোমবার (৩ আগস্ট) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক শীর্ষ সামরিক উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজাই জানান, ইউক্রেনে হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে শেষ মুহূর্তে সেই অভিযান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত জুলাইয়ের শেষ দিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ওঠে ইউক্রেনের বিরুদ্ধে। ওই ঘটনায় জাহাজটির এক কর্মী নিহত হওয়ার পর তেহরান ও কিয়েভের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়।

ঘটনার পর ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়ায় সামরিক পদক্ষেপ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় ইরান বলে জানিয়েছেন দেশটির এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

বিজ্ঞাপন

সূত্র: মিডল ইস্ট আই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD