Logo

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের বাড়ল জ্বালানি তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট, ২০২৬, ১৪:৪২
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, বেড়েছে জ্বালানি তেলের দাম।

বিজ্ঞাপন

বাজার পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩৯ ডলারে উঠেছে। এর আগে এক সেশনে দাম প্রায় ৭ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। সেখান থেকে এবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে আন্তর্জাতিক বাজারের এই বেঞ্চমার্ক তেল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮০ দশমিক ৯৫ ডলার। আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও বাড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD