আজকের মুদ্রার দর : ১১ নভেম্বর ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দাম আবারও ঊর্ধ্বমুখী। ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়তি দরে বিক্রি হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসের শুরুতে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৭০ পয়সা। চলতি মাসের শুরুতে তা বেড়ে দাঁড়ায় ১২৪ টাকা ৪৫ পয়সায়।
বাংলাদেশ ব্যাংক ও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্যের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো—
মার্কিন ডলার—১২৪ টাকা ৪৫ পয়সা
বিজ্ঞাপন
ইউরো—১৩৮ টাকা ৯২ পয়সা
ব্রিটিশ পাউন্ড—১৬৬ টাকা ০২ পয়সা
কানাডিয়ান ডলার—৮৭ টাকা ৭০ পয়সা
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ান ডলার—৮৫ টাকা ৪৩ পয়সা
চীনা ইউয়ান—১৮ টাকা ৬৩ পয়সা
সিঙ্গাপুরি ডলার—৯৭ টাকা ০৫ পয়সা
বিজ্ঞাপন
ভারতীয় রুপি—১ টাকা ৩২ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত—৩০ টাকা ৭৩ পয়সা
সৌদি রিয়াল—৩৩ টাকা ৩৩ পয়সা
বিজ্ঞাপন
কাতারি রিয়াল—৩৪ টাকা ২০ পয়সা
কুয়েতি দিনার—৪০২ টাকা ৬২ পয়সা
সংযুক্ত আরব আমিরাতের দিরহাম—৩৪ টাকা ১০ পয়সা
বিজ্ঞাপন
বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও লেনদেনের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি এবং প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহের কারণে সাম্প্রতিক সময়ে খোলাবাজার ও ব্যাংকিং চ্যানেলে ডলারের দরের ব্যবধান কমে এসেছিল। তবে গত কয়েক দিনে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৯ টাকায়।
অন্যদিকে, ব্যাংকিং চ্যানেলে আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে প্রতি ডলারের জন্য গুনতে হচ্ছে ১২৪ টাকা ৮০ পয়সা। ফলে ব্যাংকের তুলনায় খোলাবাজারে প্রতি ডলারের দাম ৪ টাকা ২০ পয়সা বেশি।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলারের চাহিদা বাড়লেও সেই অনুপাতে সরবরাহ বৃদ্ধি পাচ্ছে না। জ্বালানি আমদানির ব্যয়, শিল্পের কাঁচামাল কেনা এবং আমদানি দায় পরিশোধের চাপ বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়িয়ে দিয়েছে। বিপরীতে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও বাজারে ডলারের সরবরাহ চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না।
বিশ্লেষকদের আশঙ্কা, ডলারের দর আরও বাড়লে আমদানি ব্যয় বেড়ে যাবে। এর প্রভাব পড়তে পারে আমদানিনির্ভর পণ্যের দামেও। ফলে সামগ্রিকভাবে দেশের বাজারে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরির ঝুঁকি রয়েছে।








