Logo

আগস্টে যে দামে বিক্রি হবে জ্বালানি তেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১৮:৪১
আগস্টে যে দামে বিক্রি হবে জ্বালানি তেল
ছবি: সংগৃহীত

আগস্ট মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের বর্তমান মূল্য আগামী মাসেও বহাল থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন নির্ধারিত মূল্য আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, আগস্ট মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা রাখা হয়েছে।

এর আগে জুলাই মাসেও একই মূল্য কার্যকর ছিল। নতুন করে মূল্য পুনর্নির্ধারণ না করে সরকার আগের হারই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে আগস্ট মাসজুড়ে ভোক্তাদের ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন কিনতে অতিরিক্ত কোনো মূল্য গুনতে হবে না। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরকারের মূল্য নির্ধারণ নীতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন মূল্যতালিকা অনুযায়ী ১ আগস্ট থেকে সারা দেশে একই দামে জ্বালানি তেল বিক্রি হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্যই কার্যকর থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD