Logo

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান, অনুমোদন ৫ হাজার ভিসার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১৮:০৫
বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান, অনুমোদন ৫ হাজার ভিসার
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শ্রমিকদের জন্য কৃষি খাতে কাজের সুযোগ তৈরি করেছে ওমান। দেশটির কৃষকরা এখন বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের (ওএএ) আল দাহিরা শাখার তথ্য অনুযায়ী, বাংলাদেশি শ্রমিক নিয়োগে ওমানের শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশ অনুমোদন দিয়েছে। এর ভিত্তিতে নিবন্ধিত কৃষকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

তবে এ সুবিধা শুধু ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের আল দাহিরা শাখার নিবন্ধিত সদস্যদের জন্য প্রযোজ্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবেদন করতে হলে কৃষকদের বার্ষিক ফি পরিশোধের প্রমাণপত্র, কৃষি হোল্ডিংয়ের সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।

বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত আল মুরতাফা কার্যালয়ে আবেদন করা যাবে। আবেদনপত্রে কোনো ধরনের অসঙ্গতি থাকলে তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওমানের একটি সরকারি সেবা কেন্দ্রের (সানাদ) স্বত্বাধিকারী জানিয়েছেন, দেশটিতে মোট ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই সুবিধা কেবল কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যরা পাবেন।

বিজ্ঞাপন

নির্ধারিত শ্রমিকের কোটা গভর্নরেট পর্যায়ে ভাগ করে দেওয়া হবে। ফলে একটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে পারবে না।

কৃষি মৌসুমে ওমানের কৃষকদের প্রয়োজনীয় শ্রমিকের চাহিদা পূরণ করতেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: ওমান অবজারভার

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD