Logo

ওমানের ভিসানীতিতে নতুন নিয়ম, খরচ ছাড়াই মিলবে ভিসা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ আগস্ট, ২০২৬, ১৫:১৬
ওমানের ভিসানীতিতে নতুন নিয়ম, খরচ ছাড়াই মিলবে ভিসা
ছবি: সংগৃহীত

পর্যটন খাতকে আরও উৎসাহিত করতে ভিসানীতিতে পরিবর্তন এনেছে ওমান। নতুন নিয়মে নির্বাচিত কয়েকটি দেশের নাগরিকরা কোনো ফি ছাড়াই ১৪ দিনের পর্যটন ভিসা পাওয়ার সুযোগ পাবেন। রবিবার (২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতের বিকাশে ‘বিদেশিদের বাসস্থান আইন’-এ সংশোধন এনেছে ওমান। এর আওতায় নির্ধারিত কয়েকটি দেশের নাগরিকদের জন্য দুই সপ্তাহের বিনামূল্যের পর্যটন ভিসা চালু করা হয়েছে।

পুলিশ ও শুল্ক বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শরাইকি জারি করা রয়্যাল ওমান পুলিশের একটি সিদ্ধান্তের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান কার্যকর হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশোধিত নিয়ম অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করলে যোগ্য দেশের নাগরিকরা বিনা ফিতে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন। এ ভিসার জন্য কোনো অর্থাৎ শূন্য ওমানি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।

ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে নির্ধারিত শর্ত পূরণ এবং প্রয়োজনীয় ফি পরিশোধের মাধ্যমে দর্শনার্থীরা চাইলে এটিকে অন্য ধরনের পর্যটন ভিসায় পরিবর্তন করতে পারবেন।

নতুন ব্যবস্থার আওতায় নির্বাহী প্রবিধানের ১০ নম্বর ধারায় একটি নতুন ভিসা শ্রেণি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ২৯ নম্বর ধারার অধীনে প্রবেশ ভিসার আনুষ্ঠানিক তালিকাতেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এখন পর্যন্ত কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, সেই তালিকা প্রকাশ করেনি ওমানের কর্তৃপক্ষ। নির্ধারিত দেশগুলোর নাগরিকরাই কেবল বিনামূল্যের এই ভিসা সুবিধা পাবেন।

নতুন নিয়মের ফলে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ওমানে স্বল্পমেয়াদি ভ্রমণের প্রক্রিয়া আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশের ক্ষেত্রে সময় ও ব্যয়ের চাপও কমতে পারে।

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD