আল-মান্দেব প্রণালিতে জাহাজে হামলা, ২ পাকিস্তানিসহ নিহত ৩

এডেন উপসাগর ও লোহিত সাগরের সংযোগস্থল বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স ও ইয়েমেনের সরকারঘনিষ্ঠ সম্প্রচারমাধ্যম আল-জুমহুরিয়া টিভির বরাতে এ তথ্য জানা গেছে। হামলার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আল-জুমহুরিয়া টিভির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত তিন নাবিকের মধ্যে দুজন পাকিস্তানের এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। তবে যে বাণিজ্যিক জাহাজটিতে হামলা হয়েছে, সেটির নাম বা মালিকানা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
এ ঘটনায় হুথি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরের অন্যতম প্রধান প্রবেশপথ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি আরব উপদ্বীপের অপর পাশে অবস্থিত হরমুজ প্রণালির সঙ্গে সামুদ্রিক বাণিজ্যপথের দিক থেকে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে।
সূত্র: রয়টার্স, আল-জুমহুরিয়া টিভি








