ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তার প্রধান হলেন মোহসেন রেজাই

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহসেন রেজাই।
১৯৮১ সালে আইআরজিসির প্রধানের দায়িত্ব নেন মোহসেন রেজাই। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। ৭১ বছর বয়সী এই নেতা দায়িত্ব পালনকালে ইরান-ইরাক যুদ্ধের দীর্ঘ সময় প্রত্যক্ষ করেন। পরবর্তী সময়ে ইরান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন রেজাই।
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন রেজাই। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’।
সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে রেজাইয়ের আগে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ বাঘের জুলঘাদর। আইআরজিসির এই সাবেক কমান্ডার গত মার্চে কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
বিজ্ঞাপন
রোববার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় জানিয়েছে, দায়িত্ব ছাড়ার পর জুলঘাদর আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
সূত্র: এএফপি








