Logo

ইরানের যুদ্ধে পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প: মার্কিন সিনেটর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট, ২০২৬, ১৬:১৬
ইরানের যুদ্ধে পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প: মার্কিন সিনেটর
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তার দাবি, এই সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে এবং বিপরীতে ইরান শক্তিশালী হয়ে উঠছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) এনবিসির বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক সাক্ষাৎকারে ক্রিস মারফি বলেন, যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালি আবার চালু করার স্বার্থে প্রয়োজন হলে তিনি ‘খারাপ চুক্তি’ হলেও সেটিকে সমর্থন করবেন। তার মতে, আলোচনা দীর্ঘায়িত হওয়ায় গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলতে যে ব্যয় হচ্ছে, তা দিন দিন বাড়ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দ্য ওয়াশিংটন টাইমসের তথ্য অনুযায়ী, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে আসছেন ইরানের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ক্রিস মারফি বলেন, যুদ্ধ যত বেশি সময় চলবে, যুক্তরাষ্ট্র তত বেশি দুর্বল হবে এবং ইরান শক্তিশালী হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় মার্কিন নাগরিকরাও এর নেতিবাচক প্রভাব ভোগ করছেন বলে উল্লেখ করেন তিনি।

মারফি আরও বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন কোনো অর্থায়নে তিনি সমর্থন দেবেন না। তবে সংঘাত শেষ হওয়ার পর মার্কিন সামরিক অস্ত্রের মজুত পুনরায় পূরণ ও সক্ষমতা ফিরিয়ে আনার উদ্যোগে তিনি সমর্থন করবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD