Logo

যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর অস্ত্র আছে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১২:৫৮
যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর অস্ত্র আছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত নয়, বরং বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ কিছু ধরনের অস্ত্রের বিশাল মজুত রয়েছে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী প্রচুর পরিমাণে সরঞ্জাম তৈরি করে দেশে আনা হচ্ছে এবং প্রতিরক্ষা কোম্পানিগুলো দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারখানা স্থাপন করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের এসব খবরের পেছনে থাকা সূত্রগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, এই রাষ্ট্রদ্রোহিতামূলক তথ্য যারা প্রকাশ করেছে, তাদের চিহ্নিত করে খুঁজে বের করা হচ্ছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্টের দাবি, রাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য ফাঁসের মতো অপরাধের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানানো হবে। তিনি বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড নিশ্চিত করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হবে।

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD