মোদিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে এ শুভেচ্ছাবার্তা পাঠান তিনি।
বিজ্ঞাপন
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ইরানি দূতাবাসের মাধ্যমে পেজেশকিয়ানের বার্তা নরেন্দ্র মোদির দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।
শুভেচ্ছাবার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান ভারত ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করতে আগ্রহী। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগও কয়েক শতাব্দীর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, ভারত ও ইরানের সম্পর্ক আরও শক্তিশালী করতে এসব ঐতিহাসিক যোগসূত্র ও জনগণের পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে তেহরান কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান পেজেশকিয়ান।
শুভেচ্ছাবার্তায় ভারতের সমৃদ্ধি, অগ্রগতি, কল্যাণ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনা করেন ইরানের প্রেসিডেন্ট।
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়া টুডে








