Logo

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ১৬:২৫
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম
ছবি: সংগৃহীত

বেলজিয়ামে ভয়াবহ দাবানলে পুড়ে যাচ্ছে বিস্তীর্ণ বনাঞ্চল। গত ১৪ আগস্ট শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে আগুনের সূত্রপাত হয়। মাত্র তিন দিনের মধ্যেই প্রায় ৩ হাজার হেক্টর জমির গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

এর আগে বেলজিয়ামের সবচেয়ে বড় ও ভয়াবহ দাবানল হিসেবে ২০১১ সালের ঘটনাকে বিবেচনা করা হতো। ওই সময় প্রায় ১ হাজার ৪০০ হেক্টর বনাঞ্চল পুড়ে যায়। তবে এবারের আগুন ইতোমধ্যে সেই রেকর্ডের দ্বিগুণেরও বেশি এলাকা পুড়িয়ে ফেলেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগুন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি মোকাবিলায় বেলজিয়াম সরকার জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের ব্যাপকভাবে মোতায়েন করে। পরে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সহযোগিতায় এগিয়ে আসেন।

বিজ্ঞাপন

তবে কয়েক দিন ধরে টানা চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রোববার পূর্বাঞ্চলীয় ওয়ালোনিয়া প্রদেশের প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনক্স জানান, শুষ্ক বাতাসের কারণে আগুন ক্রমেই জার্মানির সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।

বেলজিয়ামের ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন করিম বৌর্ফা জানান, দেশটিতে এত বড় আকারের দাবানল মোকাবিলা করতে হবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। তার মতে, ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ আরও ঘন ঘন দেখা দিতে পারে। তাই আগাম প্রস্তুতি ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো জরুরি।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD