Logo

গ্রিসে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬, ১৪:১০
গ্রিসে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

গ্রিসে একটি ব্যক্তিগত হেলিকপ্টার উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা তিন আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ হেলিকপ্টারে থাকা তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যম কাঠিমেরিনি এক প্রতিবেদনে জানিয়েছে, বেল মডেলের ওই ব্যক্তিগত হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। এরপর সেটির দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই এটি সাগরে পড়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হেলিকপ্টারটি কী কারণে উড্ডয়নের পরপরই সাগরে আছড়ে পড়ল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে একটি নতুন তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে, ওই হেলিকপ্টারের পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও এ বিষয়ে তদন্ত চলছে।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD