Logo

নভেম্বরে কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬, ১৫:৪১
নভেম্বরে কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আগামী নভেম্বরে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে হোয়াইট হাউসের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী নভেম্বরে চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের এই জোটের সম্মেলনে যোগ দিতে ট্রাম্প চীন সফর করবেন। ওই সফরের সময়ই কিম জং উনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সম্ভাব্য বৈঠক সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, উপযুক্ত সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও সম্ভাব্য বৈঠক নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তার তিন দফা বৈঠক হয়।

বিজ্ঞাপন

২০১৮ সালে সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেন ট্রাম্প ও কিম। এরপর ২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। একই বছরের জুনে দুই নেতার তৃতীয় বৈঠক হয় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক এলাকায়। ওই সময় ট্রাম্প উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD