Logo

সৌদি আরবের ৮ তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট, ২০২৬, ১৪:১১
সৌদি আরবের ৮ তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের
ছবি: সংগৃহীত

জুলাইয়ের শেষ দিক থেকে এখন পর্যন্ত সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, এসব হামলার পাঁচটি হয়েছে লোহিত সাগরে এবং তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে। বুধবার (১৯ আগস্ট) হুতি বিদ্রোহীদের দেওয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

হুতিদের ভাষ্য অনুযায়ী, গত ২০ জুলাই থেকে সৌদি আরবের আটটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলকারী সৌদির ৫০টির বেশি জাহাজকে বাধা দেওয়া হয়েছে। এসব জাহাজকে বিকল্প পথে যেতে বাধ্য করার দাবিও করেছে গোষ্ঠীটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ইয়েমেনের মোখা বন্দরে দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে হুতিরা। তাদের দাবি, ওই জাহাজ দুটিতে সৌদি আরব থেকে পাঠানো অস্ত্র ছিল। পাশাপাশি সৌদি আরবের আরও ১০টি যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে তারা। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি হুতি বিদ্রোহীরা।

বিজ্ঞাপন

লোহিত সাগরের বাব আল-মান্দেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সৌদি আরবসহ বিভিন্ন দেশের বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ এই পথ ব্যবহার করে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব বাব আল-মান্দেব হয়ে তেল রপ্তানি বাড়িয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, লোহিত সাগরের অপর প্রান্তে রয়েছে মিসরের গুরুত্বপূর্ণ সুয়েজ খাল। হুতিদের অবরোধের কারণে সৌদি আরবের জাহাজগুলো বর্তমানে সুয়েজ খালমুখী রুট ব্যবহার করছে বলে জানা গেছে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD