Logo

বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিলেন অমিত শাহ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট, ২০২৬, ২১:৫১
বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিলেন অমিত শাহ
ছবি: সংগৃহীত

ধর্মীয় নিপীড়নের অভিযোগে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী আবেদন করা ব্যক্তিদের আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজ্ঞাপন

শনিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। এটি তার প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, সিএএর আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসককে প্রয়োজনীয় কর্তৃত্ব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সব যোগ্য শরণার্থীকে সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন অমিত শাহ।

এর আগে গত বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা প্রশাসকদের সিএএর আওতায় থাকা বিচারাধীন আবেদনগুলো নিষ্পত্তির ক্ষমতা দেয়।

বিজ্ঞাপন

শিলিগুড়ির ওই জনসভায় তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন অমিত শাহ। তিনি দাবি করেন, সিএএ চালুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করেছিলেন। তবে শেষ পর্যন্ত রাজ্য সরকারকে আইনটি কার্যকর করার প্রক্রিয়ায় যুক্ত হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD