সিজেপির আন্দোলনের ঢেউয়ে দিল্লির পর এবার উত্তাল কলকাতা

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া আন্দোলনের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে কলকাতায়। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নের অভিযোগের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বড় ধরনের বিক্ষোভ মিছিল।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) বামপন্থী আটটি ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিক্ষোভে এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএসহ বিভিন্ন ছাত্র-যুব সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাদের সঙ্গে দিল্লিভিত্তিক আন্দোলনকারী প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সদস্যরাও যোগ দেন। এছাড়া সাধারণ শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবকও মিছিলে অংশ নেন।
বিজ্ঞাপন
সকালের দিক থেকেই শিয়ালদহ স্টেশন এলাকায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে বিকেলে হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করে। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতির সমালোচনার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয়।
বিক্ষোভকে ঘিরে শিয়ালদহ, ধর্মতলা ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়।








