বিক্ষোভকারীদের ঠেকাতে এবার রাস্তায় নামছে বিজেপির ছাত্র সংগঠন

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি-ঘনিষ্ঠ ছাত্র সংগঠনগুলো। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আরএসএসের ছাত্র ও শিক্ষা-সংশ্লিষ্ট সংগঠনগুলো।
বিজ্ঞাপন
দেশজুড়ে চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে বামপন্থী সংগঠনগুলো ইতোমধ্যে কলকাতাসহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছে। এর জবাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে।
জানা গেছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবির বিরোধিতায় আরএসএসের বিভিন্ন শাখা সংগঠন একসঙ্গে মাঠে নামছে। এদের মধ্যে এবিভিপি, এবিআরএসএম এবং বিদ্যা ভারতীর মতো সংগঠনও রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসব সংগঠন যৌথভাবে ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’ নামে রাজ্যজুড়ে মিছিল, সমাবেশ ও পথসভার পরিকল্পনা করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে একাধিক প্রস্তুতি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
মঞ্চের উদ্যোগে উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এলাকায় একটি প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে আরএসএস-সমর্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া জলপাইগুড়ি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও নদীয়া জেলাতেও মিছিল ও পথসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনে সংহতি জানিয়ে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন বামপন্থী সংগঠনও রাজপথে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।








