Logo

মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলো বিক্ষোভকারীরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১৮:১০
মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলো বিক্ষোভকারীরা
ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি-এর প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল এবং অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তের দাবি জানিয়ে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২০ জুলাইয়ের আন্দোলনের চেয়েও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সিজেপির নেতারা এ ঘোষণা দেন।

সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন সংগঠনের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠক শেষে সিজেপি জানায়, তারা সরকারের কাছে তিনটি অনড় দাবি এবং শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য পাঁচ দফা প্রস্তাব লিখিতভাবে তুলে ধরেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংগঠনটির প্রধান দাবিগুলো হলো—

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ বা বরখাস্ত করতে হবে।

বিজ্ঞাপন

প্রশ্নফাঁস ও অনিয়মের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন মামলা না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।

সিজেপির দাবি, আলোচনায় সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র।

বিজ্ঞাপন

এ বিষয়ে পরবর্তী বৈঠক শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সিজেপি স্পষ্ট জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের অপসারণ ছাড়া শিক্ষা সংস্কারের পাঁচ দফা নিয়ে তারা আর কোনো আলোচনায় বসবে না।

সূত্র: দ্য হিন্দু

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD