শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ মনে করছে মোদি সরকার: সোনিয়া গান্ধী

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন এবং তা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তার অভিযোগ, বিক্ষোভকারী শিক্ষার্থীদের ভবিষ্যতের নাগরিক হিসেবে নয়, বরং ‘দেশের শত্রু’ হিসেবে বিবেচনা করছে মোদি সরকার।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-তে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন।
সোনিয়া গান্ধী লেখেন, আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত শিক্ষাব্যবস্থার সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি তুলেছেন। কিন্তু সরকারের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ বিপরীত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তার ভাষায়, “শিক্ষার্থীদের সাহসী অবস্থানের জবাবে সরকার কাপুরুষতা ও অকারণ নিষ্ঠুরতা দেখিয়েছে। তাদের দেশের ভবিষ্যৎ হিসেবে নয়, বরং জাতির শত্রু হিসেবে বিবেচনা করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ পুলিশ বাহিনীর মাধ্যমে শিক্ষার্থীদের ওপর যে কঠোর দমন-পীড়ন চালানো হয়েছে, তা বর্তমান সরকারের জন্য নতুন কোনো ঘটনা নয়।
সোনিয়া গান্ধী বলেন, ২০২০ সালে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশস্ত্র পুলিশ ও আধাসামরিক বাহিনীর অভিযান এবং ভারতীয় নারী কুস্তিগীরদের আন্দোলনের ঘটনাও এখনো মানুষের স্মৃতিতে রয়েছে।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র ফাঁস এবং দেশের শিক্ষাব্যবস্থার অবনতির প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন আরও বিস্তৃত হয়েছে।
২০ জুলাইয়ের ঘটনাকে ‘কলঙ্কজনক দিন’ উল্লেখ করে তিনি বলেন, ওই দিন দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
তার দাবি, ওই অভিযানে বহু শান্তিপূর্ণ বিক্ষোভকারী আহত হয়েছেন। এমনকি আন্দোলন শেষে বাড়ি ফিরছিলেন—এমন শিক্ষার্থীরাও পুলিশের লাঠিচার্জ থেকে রেহাই পাননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোনিয়া গান্ধী আরও বলেন, পেলেটের আঘাতে আহত তরুণ-তরুণীদের ছবি ও ভিডিও পুরো জাতিকে নাড়া দিয়েছে। তার মতে, এ ধরনের পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদন ছাড়া সম্ভব নয়।
তিনি বলেন, “এখন স্পষ্টভাবে বলার সময় এসেছে—থামুন। এরা আমাদেরই সন্তান, আমাদেরই তরুণ প্রজন্ম।”
বিজ্ঞাপন
সরকারের বিরুদ্ধে শিক্ষাব্যবস্থাকে অবমূল্যায়নের অভিযোগ তুলে কংগ্রেস নেত্রী বলেন, শিক্ষার্থীরা সরকারের ভণ্ডামি উন্মোচন করেছে। তাদের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ সুরক্ষিত করা রাষ্ট্রের নৈতিক, রাজনৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
সূত্র: এনডিটিভি








