Logo

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও মুছে ফেলার নির্দেশ!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ২১:০৩
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও মুছে ফেলার নির্দেশ!
ছবি: সংগৃহীত

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদ ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আইআইটি মাদ্রাজের কয়েকজন শিক্ষার্থী ইনস্টাগ্রামে ভিডিও ও পোস্ট প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রতিষ্ঠানের ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে তাদের এসব পোস্ট মুছে ফেলতে হয়েছে। শিক্ষার্থীদের পাঠানো এক বার্তায় বলা হয়, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রকাশ করা সব ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে যন্তর মন্তরের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন।

এ অবস্থায় আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের পোস্ট অপসারণের নির্দেশ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD