Logo

বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি, শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১২:১৮
বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি, শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা সচিব বিনীত যোশিকে দায়িত্ব থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গঙওয়ার, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) এ রদবদলের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

তবে এই প্রশাসনিক পরিবর্তন আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানে কোনো প্রভাব ফেলেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন শুরু করে ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২৮ জুন থেকে অনশন শুরু করেন ভারতের পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে দেশের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

এদিকে শিক্ষা সচিব বদলির পর বৃহস্পতিবার রাতে সোনাম ওয়াংচুক তার অনশন ভেঙেছেন। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD