Logo

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবি মানা হবে না, মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১৮:৫০
ধর্মেন্দ্রর পদত্যাগের দাবি মানা হবে না, মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত থাকলেও, এ দাবি প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরকারি শীর্ষ সূত্রের বরাতে বলা হয়েছে, ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধানের প্রতি সরকারের পূর্ণ আস্থা রয়েছে এবং তাকে সরানোর কোনো সম্ভাবনা নেই।

আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিক্ষোভরত শিক্ষার্থীরা শুরু থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণকে আন্দোলন প্রত্যাহারের প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছে। তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, এ দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারি সূত্রের ভাষ্য, সরকারের কাছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ গ্রহণ করা সহজ সিদ্ধান্ত হতে পারত। কিন্তু জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সরকার দায়িত্ব পালন করবে এবং সে পথেই এগোবে।

একই সঙ্গে সরকার জানিয়েছে, পরীক্ষা পরিচালনাকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর বিভিন্ন ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে সেগুলোর স্থায়ী সমাধানে কাজ চলছে।

সরকারি সূত্র আরও জানিয়েছে, এনটিএর সমস্যাগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও চলছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD