Logo

ককরোচ জনতা পার্টিকে নিয়ে রাহুল-বিজেপির পাল্টাপাল্টি অবস্থান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৪:১৫
ককরোচ জনতা পার্টিকে নিয়ে রাহুল-বিজেপির পাল্টাপাল্টি অবস্থান
ছবি: সংগৃহীত

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, সংসদে দেওয়া বক্তব্যের জন্য তার কাছে ক্ষমা দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাহুল গান্ধী অভিযোগ করেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের ঘটনায় জবাবদিহি হওয়া উচিত। তবে তার এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপের পেছনে কার নির্দেশনা ছিল, সেই প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন। একই সঙ্গে সংসদে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান তিনি। পরে তার বক্তব্যের কিছু অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।

এদিকে রাহুল গান্ধীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আরও জোরালো করেছে বিজেপি। দলটির মুখপাত্র সম্বিত পাত্র সংবাদ সম্মেলনে বলেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য রাহুল গান্ধীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

সম্বিত পাত্র আরও বলেন, রাহুল গান্ধী দাবি করছেন তিনি কখনো বিজেপি নেতাদের কাছে ক্ষমা চাইবেন না। অথচ অতীতে তিনি শিবরাজ সিং চৌহানসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমা চেয়েছেন এবং আদালতের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

রাহুল গান্ধীর অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পেলেট গান ব্যবহার করা হয়েছে। এতে আহত এক শিক্ষার্থীর একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এইমসের চিকিৎসা-সংক্রান্ত নথিতে সেই তথ্য রয়েছে। তার দাবি, শুধু সাধারণ লাঠি নয়, পেরেক লাগানো লাঠিও ব্যবহার করা হয়েছে। পুলিশ কীভাবে এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, লোকসভায় তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি একাধিকবার স্পিকারের কাছে শৃঙ্খলা ফিরিয়ে আনার অনুরোধ করলেও কথা বলার অনুমতি পাননি বলে অভিযোগ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ ঘটনার জন্য দায়ী করে বক্তব্য দেওয়ার পর তাকে জানানো হয়, ক্ষমা না চাইলে আর কথা বলার সুযোগ দেওয়া হবে না। তবে তিনি স্পষ্ট করে বলেন, বিজেপি, আরএসএস বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট কারও কাছে তিনি ক্ষমা চাইবেন না।

বিজ্ঞাপন

সংসদে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী অভিযোগ করেন, পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুসারে কাজ করছিল। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুটি সম্ভাবনা থাকতে পারে—হয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নয়তো তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। প্রথমটি হলে তিনি দায়ী, আর দ্বিতীয়টি হলে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ। তার মতে, এই দুই সম্ভাবনার বাইরে অন্য কোনো ব্যাখ্যা নেই।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD