Logo

ইউক্রেনের বন্দরে আটকা ১৩ ভারতীয় নাবিক, বাড়ছে শঙ্কা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই, ২০২৬, ১৩:৫২
ইউক্রেনের বন্দরে আটকা ১৩ ভারতীয় নাবিক, বাড়ছে শঙ্কা
ছবি: সংগৃহীত

ইউক্রেনের চর্নমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে ১৫ জন নাবিক আটকা পড়েছেন। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয় নাগরিক। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে কৃষ্ণ সাগরের এই এলাকায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন

ভারতীয় নাবিকদের সংগঠন সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে, আটকে থাকা নাবিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। তাদের ভাষ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে যে কোনো সময় তারা সরাসরি হামলার মুখে পড়তে পারেন এবং প্রাণহানির আশঙ্কাও রয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, আটকে থাকা জাহাজটির নাম এমভি আমির-১। এ বিষয়ে প্রকাশিত একটি ভিডিওতে দূরে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে, যা ওই এলাকার চলমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জাহাজটির মালিকপক্ষ নাবিকদের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোতে কর্মরত নাবিকদের বড় একটি অংশ ভারতীয়। আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী বহু জাহাজেই ভারতীয় নাবিক দায়িত্ব পালন করেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও বিভিন্ন হামলায় এখন পর্যন্ত প্রায় ২০ জন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD