Logo

আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫, শত শত গ্রাম এখনও পানিবন্দি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই, ২০২৬, ১৭:৪৭
আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫, শত শত গ্রাম এখনও পানিবন্দি
ছবি: সংগৃহীত

ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছেছে। রাজ্যের দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থা ‘ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (ডিআরআইএমএস)-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শিবসাগর জেলায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে শিবসাগর, জোড়হাট, চরাইদেও, গোলাঘাট, নগাঁও, কামরূপ ও শোণিতপুর। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্গতদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

সরকারি তথ্য বলছে, এখনও ৬২২টি গ্রামের মানুষ বন্যার প্রভাবে দুর্ভোগে রয়েছেন। এছাড়া প্রায় ৪৫ হাজার ৩৪১ দশমিক ৯৮ হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে আছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিবসাগরের নাজিরা বিধানসভা এলাকার নেপালিকুটি গ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। গত ১৯ জুলাই দিখৌ নদীর পানি গ্রামে ঢুকে পড়লে বহু পরিবার বাড়িঘর হারায়। স্থানীয়দের ভাষ্য, বন্যার স্রোতে খাদ্যশস্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং গবাদিপশুও ভেসে গেছে।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণ শর্মা বার্তা সংস্থা এএনআইকে বলেন, বন্যায় তাদের গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, গবাদিপশু হারিয়েছে এবং অসংখ্য পরিবার খাদ্য, আশ্রয় ও জীবিকার সংকটে পড়েছে। তার ভাষ্য, পানি কিছুটা কমলেও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে বন্যাকবলিত মানুষের সহায়তায় ক্ষতিপূরণ ঘোষণার কথা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বিজ্ঞাপন

সূত্র: এএনআই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD