Logo

ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলো ককরোচ জনতা পার্টি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই, ২০২৬, ২০:২০
ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলো ককরোচ জনতা পার্টি
ছবি: সংগৃহীত

ভারতজুড়ে টানা কয়েক সপ্তাহের আন্দোলনের পর আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি সরকার ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি জানিয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া হলে মঙ্গলবার থেকে আবারও কঠোর আন্দোলনে নামবে তারা।

বিজ্ঞাপন

সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তাদের অন্যতম প্রধান দাবি পূরণ হওয়ায়—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর—অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন সিজেপি দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি ‘সম্মানের খাতিরে’ প্রত্যাহার করেছিল।

তবে সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে সমঝোতা হয়েছিল, তা মানা হচ্ছে না। তার দাবি, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দিল্লিতে আন্দোলনের লজিস্টিক সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের নজরদারি ও হয়রানির অভিযোগও সামনে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং ভবিষ্যতে দিল্লি পুলিশ বা কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো মামলা না করে—এ দাবি পূরণ করতে হবে। অন্যথায় তারা আবারও রাজপথে আন্দোলন শুরু করবেন বলে সতর্ক করেন।

আশুতোষ রাঙ্কা আরও দাবি করেন, আলোচনার সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে অনুযায়ী মামলা প্রত্যাহারের লিখিত চুক্তি মঙ্গলবারের মধ্যেই তাদের কাছে হস্তান্তর করতে হবে।

গত শনিবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি জানিয়েছিল, নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটি সরকারের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করেছে। একই সঙ্গে চার সপ্তাহ পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও জানানো হয়।

উল্লেখ্য, গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার দাবি জানিয়ে আসছে সিজেপি।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD