ভারতীয় শত্রুদের মতোই কাশ্মিরের বিক্ষোভকারীরাও আমাদের ‘শত্রু’

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বয়কট আন্দোলন ঘিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুই দিনে ৩০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় একাধিক সূত্রের দাবি, সোমবার থেকে নির্বাচন বর্জনের আহ্বান জানানো আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) কেন্দ্রীয় সদস্য ও মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, কাশ্মিরে যারা বিক্ষোভ করছে, তাদের তিনি পাকিস্তানের শত্রু হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, ভারতকে যেভাবে শত্রু হিসেবে দেখা হয়, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদেরও একই দৃষ্টিতে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, সরকার আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসার কোনো পরিকল্পনা করছে কি না। জবাবে খাজা আসিফ বলেন, “ভারত আমাদের যে শ্রেণির শত্রু, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদেরও আমি সেই একই শ্রেণিতে রাখি এবং তাদেরও শত্রু হিসেবেই দেখি।”
গত ৫ জুন পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচনবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ৮০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে এবং সড়কে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
সূত্র: আল জাজিরা








