বেলুচিস্তানে সেনা অভিযানে ১০ সশস্ত্র ব্যক্তি নিহত: পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় পরিচালিত নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১০ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী নিহতদের ভারত-সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’ গোষ্ঠীর সদস্য হিসেবে দাবি করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তাদের অবশিষ্ট সদস্যদের নির্মূল এবং সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংসে যৌথ বাহিনীর তৎপরতা চলমান আছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের সুরাব ও মাস্তুং এলাকায় পৃথক লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয়। এতে মোট ১০ জন নিহত হন। এর মধ্যে সুরাবে সাতজন এবং মাস্তুংয়ে তিনজন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
এ ছাড়া মাস্তুং অভিযান থেকে এক নারী আত্মঘাতী হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে ওই এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের দাবি, বেলুচিস্তানে ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। তাদের উদ্দেশ্য হলো প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এ প্রদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা।








