Logo

এবার মোদিকে গদি ছাড়তে বললেন ‘তেলাপোকা পার্টির’ প্রতিষ্ঠাতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৪:৩৪
এবার মোদিকে গদি ছাড়তে বললেন  ‘তেলাপোকা পার্টির’ প্রতিষ্ঠাতা
ছবি: সংগৃহীত

টানা ৩৭ দিনের আন্দোলনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণদের নতুন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। একই সঙ্গে তিনি মোদিকে ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে কাজ করার পরামর্শ দিয়ে দেশের দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার কথা বলেন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দিপকে এসব মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে তরুণদের উদ্দেশে প্রকাশিত নরেন্দ্র মোদির ভিডিওগুলোর প্রসঙ্গ টেনে বলেন, প্রধানমন্ত্রী যদি এত ভালোভাবে ইনফ্লুয়েন্সারের ভূমিকা পালন করতে পারেন, তাহলে তার সেই কাজেই মনোযোগ দেওয়া উচিত। আর দেশের নেতৃত্ব অন্য কারও হাতে ছেড়ে দেওয়া উচিত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীও মোদির ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে সমালোচনা করেন। সংসদে তিনি বলেন, শুধু নতুন নতুন ক্যামেরার অ্যাঙ্গেলে ভিডিও বানিয়ে তরুণ প্রজন্মের সমর্থন অর্জন সম্ভব নয়; পরিবর্তন আনতে হলে মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

এদিকে লোকসভায় পাস হওয়া প্রশ্নফাঁসবিরোধী আইন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ দিপকে। তার ভাষ্য, শুধু নতুন আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হবে না। আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশে অতীতেও অনেক ভালো আইন হয়েছে, কিন্তু সেগুলোর যথাযথ বাস্তবায়ন না হওয়ায় প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ঘোষিত ফাস্ট-ট্র্যাক আদালতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মানুষ দ্রুত বিচার প্রত্যাশা করলেও প্রথম শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকায় মামলার কার্যক্রম পিছিয়ে যায়।

বিজ্ঞাপন

অভিজিৎ দিপকের মতে, আইন যতই কঠোর হোক না কেন, বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিরা দায়িত্বশীল না হলে সেই আইনের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD