সৌদিতে ৬ দিনে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার

অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে মাত্র ছয় দিনে ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৯০০ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া ৩ হাজার ৯৮২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৭৮ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের অভিযোগে আরও ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আগস্টের শুরু থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত মোট ৩১ হাজার ৯২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আর ১৮ হাজার ৮০৮ জনকে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার হওয়া ৩১ হাজার ৯২২ জনের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।
সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কোনো নাগরিক অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ








