Logo

বঙ্গোপসাগরে জাহাজডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক এখনো নিখোঁজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬, ১৫:৫৪
বঙ্গোপসাগরে জাহাজডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক এখনো নিখোঁজ
ছবি: সংগৃহীত

ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার তিন দিন পর ঘটনাস্থলের কাছ থেকে একটি লাইফবোট ও জরুরি বিপদসংকেত পাঠানোর যন্ত্র উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে এখনো ২২ জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

বিজ্ঞাপন

পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার নামের জাহাজটি ডুবে যাওয়ার পর শনিবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে আসছে ভারতীয় কোস্টগার্ড। দুর্ঘটনার পর দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তারা জানান, মঙ্গলবার অনুসন্ধানের সময় কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস ভারদ একটি জরুরি বিপদসংকেত শনাক্ত করে। পরে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, সংকেতটি এমভি ওশান উইনারের জরুরি অবস্থান নির্দেশকারী রেডিও বীকন বা ইপিআইআরবি থেকে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়াল জানান, আকাশপথে অনুসন্ধান চালানোর সময় ভারতীয় নৌবাহিনীর একটি বিমান ওই সংকেত শনাক্ত করে। পরে সংকেতের অবস্থান আইসিজিএস ভারদকে জানানো হলে কোস্টগার্ডের জাহাজটি ঘটনাস্থল থেকে বীকনটি উদ্ধার করে।

লাইফবোট উদ্ধার, মেলেনি নাবিক

মঙ্গলবার উদ্ধারকারী দল একটি লাইফবোটের সন্ধান পায়। পরে উদ্ধারকারী দলের সদস্যরা সেটিতে উঠে তল্লাশি চালালেও কোনো জীবিত নাবিককে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নিখোঁজ ২২ নাবিকের সন্ধানে ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে চীনও উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। চীনের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার (এমআরসিসি) বেইজিং ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান চালাচ্ছে।

উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে চীন এরই মধ্যে দুটি বাণিজ্যিক জাহাজও ঘটনাস্থলের দিকে পাঠিয়েছে।

নিখোঁজদের মধ্যে বাংলাদেশি নাবিক

বিজ্ঞাপন

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এমভি ওশান উইনারের ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের নাগরিক। তাদের মধ্যে দুজনকে দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি নাবিকদের মধ্যে তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কোস্টগার্ড মুখপাত্র অমিত উনিয়াল জানান, নিখোঁজ নাবিকদের সন্ধানে কোস্টগার্ডের জাহাজ, বিমান ও ওই এলাকায় থাকা বাণিজ্যিক জাহাজের মাধ্যমে বিস্তৃত এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। আরও কোস্টগার্ড জাহাজ এবং কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজকে উদ্ধার অভিযানে যুক্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মাত্র আট মিনিটে ডুবে যায় জাহাজ

কর্মকর্তারা জানিয়েছেন, এমভি ওশান উইনার রোববার গভীর রাতে ওডিশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৩০ নটিক্যাল মাইল বা ৪২৫ কিলোমিটার দূরে ডুবে যায়। জাহাজটি প্রথমে একদিকে কাত হয়ে পড়ার পর মাত্র আট মিনিটের মধ্যে পুরোপুরি সমুদ্রে তলিয়ে যায়।

বিজ্ঞাপন

জাহাজটিতে ৭২ হাজার টনের বেশি লৌহ আকরিক ছিল। ওডিশা থেকে এসব আকরিক চীনে নেওয়া হচ্ছিল। যাত্রাপথে জাহাজটির সিঙ্গাপুরে থামার কথা ছিল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD